
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্নার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।গতকাল বিকেলে জয়পুরহাট শহরের মাছুয়া বাজার মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, সাবেক এমপি ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মমতাজ উদ্দিন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান,জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলি হাসান মুক্তা, আব্দুল গফুর মন্ডল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শাহানুর রহমান শাহিন, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা তাতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, শহর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে এবং গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা লোকমান হোসেন।
-জয়পুরহাট প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক