
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচির কারণে সৃষ্ট অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় বন্ধ ছিল কক্সবাজারে ট্রেন চলাচল। অবশেষে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর পর্যটন নগরী কক্সবাজার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ কারণে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টা ৩০মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজারের আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।
তিনি জানান, কক্সবাজার স্টেশন থেকে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবার কথা রয়েছে। এছাড়া, ১৬ আগস্ট শুক্রবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রাব্বানী বলেন- কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইকনিক রেল স্টেশন এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো লাইন বা স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন- নিরাপত্তাজনিত কারণে গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক