
টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার বিজিপির আরও ১৩ সদস্য পালিয়ে এসেছেন। দীর্ঘদিন ধরে মিয়ানমারে চলমান সংঘাতের জের ধরে কক্সবাজারের নাফ নদী দিয়ে এসব বিজিপি সদস্যরা পালিয়ে আসেন। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বিজিবি।
বুধবার (১৪ আগস্ট) সকাল ৭টায় সাবরাং এবং নাজিরপাড়াস্থ নাফ নদী দিয়ে পালিয়ে আসেন তারা।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি’র এই কর্মকর্তা জানান- পালিয়ে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।তাদের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে। সকল আইনী প্রক্রিয়া শেষ করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
এ নিয়ে গত জুলাই মাস থেকে ১৪ আগষ্ট পর্যন্ত মোট ১২৩ জন বিজিপি সদস্য পালিয়ে এসেছেন । তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের ৩ দফায় মিয়ানমারে ফেরতও পাঠানো হয়।
-কক্সবাজার প্রতিনিধি-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ