
বগুড়ার ধুনট উপজেলা বিএনপি সহস্রাধিক মানুষের অবস্থান মিছিল ও কর্মসুচি পালিত করে।
বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের প্রেক্ষিতে বুধবার (১৪ই আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে সামনে ফ্যাসিষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃর্ক ছাত্র – জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার বিচারের দাবিতে অবস্থান মিছিল ও কর্মসূচি পালন করেছে বিএনপি।
অবস্থান মিছিল ও কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ,কে,এম তৌহিদুল আলম মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আনিছুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহমেদ ভিপি পাশা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার, সাংগঠনিক সম্পাদক জি,এস আপেল মাহমুদ, জি,এস মুঞ্জিল হক, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, যুগ্ম সাধারণ মুঞ্জিল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাইদ মাহমুদ সুমন, বিএনপি নেতা আইয়ুব আলী, শফিকুল ইসলাম, আতিকুল করিম আপেল, সোলাইমান, কবির উদ্দিন, ফজলে খোদা তুহিন, নজরুল ইসলাম, ফরাইজুল ইসলাম, দুলাল, সম্রাট, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী জন, ধুনট পৌর যুবদলের আহবায়ক আবু তালহা শামীম, শ্রমিকদলে সভাপতি বনি আমিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিন্নাহুর রহমান রাকিব, উপজেলা ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, রকিবুল হাসান রকি, আলম, হাসান, বিপ্লব, জুয়েল, জিয়া, তাঁতি দলের সভাপতি আমিনুল পাঠান প্রমূখ।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল