হোম » সারাদেশ » চকরিয়া আমজাদিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের সবক দান ও নবীন বরণ অনুষ্ঠান-২৪ সম্পন্ন 

চকরিয়া আমজাদিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের সবক দান ও নবীন বরণ অনুষ্ঠান-২৪ সম্পন্ন 

কক্সবাজারের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা আলিম ২০২৪-২৫ শিক্ষা বর্ষের নবীন বরণ ও সবক দান  অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৪আগষ্ট) সকাল ১১টায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গভর্নিং বডির সহ সভাপতি আনিসুর রহমান চৌধুরী।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড.এনামুল হকের সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন আরবী প্রভাষক মাওলানা কফিল উদ্দিন এমএ,শিক্ষক প্রতিনিধি মাওলানা আবদুল লতিফ । আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা জমির উদ্দিন, অধ্যাপক মাহমুদুল হক,আরবি প্রভাষক মাওলানা জালাল উদ্দিন, প্রভাষক নুসরাত জান্নাত,প্রভাষক হুরে জান্নাত, আলমগীর, প্রবীন শিক্ষক আলী হোসেন,প্রভাষক গিয়াস উদ্দিন,ওয়াইজ উদ্দিন, মাওলানা নুরশেদুল ইসলাম,বাংলা বিভাগের প্রভাষক সোহরাব হোসেন।

এসময় বক্তারা বলেন, চাকরিসহ যাবতীয় লোভ-লালসা অন্তর থেকে ফেলে দিয়ে মনযোগ দিয়ে পড়া-লেখায় মনোনিবেশ করতে হবে। কুরআন-হাদীস ও ফিকাহ স্বাস্ত্রের পাশাপাশি দুনিয়াবি জ্ঞানেরও দখল রাখতে হবে। মাদ্রাসার অধ্যক্ষ ড.এনামুল হক বলেন, সারাবিশ্বের চিকিৎসা বিজ্ঞানী,কবি সাহিত্যিকসহ সকল মনিষীদের অনুসরণে রাখতে হবে,ধর্মিয় ও আধুনিক জ্ঞানের সমন্বয় রাখতে হবে ।

-এইচ এম রুহুল কাদের-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!