
শিক্ষার্থীদের এই সৃজনশীল কাজে উৎসাহ জোগাচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। কেউ দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ কেউ উৎসাহ দিচ্ছেন শিক্ষার্থীদের আবার কেউ বা কোমলমতি শিক্ষার্থীদের প্রশংসায় পঞ্চমুখ।
‘ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর, স্বাধীনতার সূর্যোদয়, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙ্গা, তারা কি ফিরিবে আজ? তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। ‘পানি লাগবে পানি, ‘৩৬ শে জুলাই’, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’- এ ধরনের স্লোগানে কোমলমতি শিক্ষার্থীরা রং তুলিতে গেয়েছেন সাম্যের গান, তুলে ধরেছেন বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকারের কথা।
‘এসো শেরপুর সাজাই’ গ্রুপের উদ্যোগে শেরপুর জেলা শহরের ডিসি গেইট, সরকারি কলেজ, গোপালবাড়ী, খরমপুর, থানা মোড়, খোয়ারপাড় শাপলা চত্বর ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনায় শিক্ষার্থীদের এমন চিত্র আঁকতে দেখা গেছে।
যে দেয়ালে ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা। তার পরিবর্তে আজ সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রঙ তুলির ছোঁয়ায় ফুটে তুলেছে কোটা আন্দোলনের শ্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি।
আর্ট দেখতে আসা দর্শনার্থীরা বলেন, দেয়ালে দেয়ালে রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়ালে দেয়ালে লিখন চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন উক্তি স্লোগান লিখছে দেখতে সুন্দরই লাগছে।
এসময় শিক্ষার্থীরা বলেন, শেরপুরে আমরা বিভিন্ন স্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন সহ নানান উক্তি দিয়ে সাধারণ মানুষকে মেসেজ দিচ্ছি। আমরা চাই বাংলাদেশ তথা শেরপুর সুন্দর ভাবে সাজিয়ে উঠুক। শেরপুরকে সুন্দর ভাবে সাজাতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
-মোঃ শরিফ উদ্দিন-

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি