হোম » সারাদেশ » মধুপুরে মন্দির গির্জা পাহাড়ায়  আনসার ভিডিপির সদস্যরা

মধুপুরে মন্দির গির্জা পাহাড়ায়  আনসার ভিডিপির সদস্যরা

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানের  লক্ষে টাংগাইলের মধুপুরের বাংলাদেশ  আনসার ভিডিপির সদস্যরা নিজ উদ্যোগে মধুপুর উপজেলার  শোলাকুড়ি ইউনিয়নের ভিডিপি দলনেতা মোঃ মোনসের  আলী ও ফুলবাগচালা ইউনিয়নের ভিডিপির দলনেতা মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে যৌথ টিম গঠন করে শোলাকুড়ি ও ফুলবাগচালা ইউনিয়নের প্রতিটি মন্দির  গির্জা সহ অন্যন্য ধর্মীয় উপাসনালয় পাহাড়া দিচ্ছে।
এ বিষয়ে ভিডিপি দল নেতারা বলেন , কোন দুস্কৃতকারীরা যাতে কোন ধর্মীয় উপসানালয়ে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সে লক্ষে আমরা  সার্বক্ষণিক পাহাড়া দেওয়ার ব্যবস্হ করেছি। দেশের আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা স্বেচ্ছায় এ দায়িত্ব পালন করে যাচ্ছি।
-আঃ হামিদ-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!