
রবিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, সমাজসেবক আবদুর রাজ্জাকসহ উপজেলার সকল সমন্বয়ক ও নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জনগণের দাবি প্রতিষ্ঠা করতে সারা দেশে শহীদদের আত্মত্যাগের কারণে স্বৈরাচারী সরকারের পতন করে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে।সকলে মিলে এ দেশকে অনেক দূর এগিয়ে নিতে হবে।
এ সময় বক্তারা গণহত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।
-খন্দকার মেহেদী হাসান-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ