হোম » সারাদেশ » শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন ও ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগষ্ট)  বিকাল ৩টায় চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা ও চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিম,শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার সভাপতি সরওয়ার কামাল সিকদার । লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার । চকরিয়া উপজেলার সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদেরের পরিচালনায় দায়িত্বশীল সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ইউনিটের শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আল্লামা সাঈদীসহ সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীনতাকে প্রয়োজনে রক্ত  দিয়ে সমুন্নত রাখতে হবে । হাসিনা পরিবার যতবার ক্ষমতায় ছিল ততবারই জনগণের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছেন।

বক্তারা আরো বলেন, সাধারণ জনগণের মৃত্যুর পর সুস্থভাবে জানাযাও পড়তে দেয়নি হাসিনা । তাই  স্বৈরাচারী হাসিনাকে ফেরাউনী কায়দায় চরম লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়েছে । আমরা যে যেখানে অবস্থান করি সেখানে শ্রমিকদের মাঝে ইসলামের দাওয়াত পোঁছে দিতে হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!