
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে আমন ধানের জমিতে বজ্রপাতে সোহেল রানা (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১০ আগস্ট শনিবার দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার কোন্নগর গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কৃষক সোহেল রানা বাড়ির পাশে মাঠে আমন ধানের জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হয় ও বজ্রপাত হয়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়।
-মো: আব্দুল করিম-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক