
শেরপুর প্রতিনিধি : বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে ৫ আগস্ট সোমবার পতন হয় আওয়ামী লীগ সরকারের। সকল ছাত্র ও সাধারণ মানুষ অর্জন করেছে বাক স্বাধীনতা ও মুক্তি। সরকার পতনের শেরপুর শহর জুড়ে সৃষ্টি হয় যানযট।
যানযট নিরসনে স্বেচ্ছায় কাজ করছেন কিছু স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবীরা রোধ বৃষ্টিতে দিনভর কাজ করায় ০৯ আগষ্ট শুক্রবার বিকালে স্বেচ্ছাসেবী ও আনসার বাহিনীদের ছাতা উপহার দেন শেরপুর পৌরসভার ২ নং ওয়াডের সফল কাউন্সিলর জেলা বিএনপির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: হাবিবুল্লাহ হাবিব।
এসময় তিনি স্বেচ্ছাসেবকদের খোঁজ খবর নেন এবং স্বেচ্ছায় শ্রম দেয়ার সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তোমাদের যেকোন প্রয়োজনে আমি তোমাদের পাশে আছি থাকব এবংa আমার সাধ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করব।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২