
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র-জনতার রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ আগষ্ট বাদ আছর উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্র, শিক্ষক সহ স্থানীয় সর্বসাধারণ অংশগ্রহণ করেন। জামে মসজিদের পেশ ইমাম মাওলানা যুবাযের হোসেন দেশ ও জনগণের শান্তি কামনা করে দোয়া সম্পন্ন করেন। দোয়া শেষে তবারক মিস্টি বিতরণ করা হয়।
এসময়, কে,এম শাহিদ, তারিকুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, অনিক হাসান, সেলিম রেজা, লিমন ইসলাম, সাব্বির, রাকিব,স্বাধীন, সৈকত, হৃদয়, মোন্নাফ, মুন্না, রানা, অসিম সহ স্থানীয় নানা পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী