
দিনাজপুরের ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবির মিছিল থেকে বেরিয়ে আসা এক অংশ আন্দোলনকারীর হামলায় ফুলবাড়ী আওয়ামীলীগ অফিস ভাঙ্গচুর। একজন আহত।
গতকাল (৪ আগষ্ট) রবিবার সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে স্থানীয় নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকামোড় হয়ে পুনরায় নিমতলা মোড়ে এসে অবস্থান কর্মসূচী পালন করেন। সেখান থাকা ছাত্রদের একাংশ বেরিয়ে এসে স্থানীয় মন্ত্রী মার্কেটে থাকা আওয়ামীলীগের অফিস লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে।
এসময় সেখানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক ও অগ্রনী ব্যাংকের সাইনবোর্ড ভেঙ্গে যায় এবং আওয়ামীলীগের অফিসের ঢেল ঢুকে একজন নেতার মাথায় লাগলে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপর দিকে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবির অবস্থান কর্মসুচি প্রায় ৩ ঘন্টার চলার পর নেতারা শেষ করেন। পরে ঘটনা স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী অফিসার মীর মো আল কামাহ্ তমাল, ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো ফরহাদ হোসেন, ফুলবাড়ী থানার ওসি মো মোস্তাফিজ রহমান প্রমুখ।
-ফুলবাড়ি প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত