হোম » সারাদেশ » চকরিয়ায় সাধারণ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চকরিয়ায় সাধারণ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া শহর অংশে প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। শনিবার(৩ আগষ্ট) সকাল ১০টার দিকে রাস্তায় নেমে সাড়ে ১২টা পর্যন্ত চকরিয়া জনতা শপিং সেন্টার সামনে থেকে থানা রাস্তার মাথা পর্যন্ত বেশ কয়েকবার প্রদক্ষিন করে।

দুপুর সাড়ের ১২টার দিকে হাসপাতাল সড়কের সামনে সমাবেশের মধ্যমে ছাত্রনেতারা বক্তব্য দিয়ে অবরোধ তুলে নেন।এসময় ছাত্রনেতারা বলেন,সারাদেশে সকল হত্যাকান্ডের সুস্থ বিচার, গ্রেফতারকৃত সকল শিক্ষার্থীদের মুক্তিসহ দ্রুত ৯দফা বাস্তবায়নের দাবি জানান। এতে শান্তিপূর্ণ বিক্ষোভে শিক্ষার্থী,অভিভাবকরা অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানায়।

ছাত্র বিক্ষোভের খবর পেয়ে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী,চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল হক মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীরা জনতা শপিং চত্বরে অবস্থান নেয়। পরে পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও চলে যায়।

চকরিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) এরফান উদ্দিনের নেতৃত্বে বিজিবি ও পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনতা শপিং সেন্টারের সামনে সতর্ক অবস্থানে ছিল।

-এইচ এম রুহুল কাদের-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!