
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের কর্মসূচি পালনের লক্ষে শুক্রবার বেলা ২ টার দিকে বৃষ্টি উপেক্ষা করেই উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মোড় সাধারণ শিক্ষার্থীরা জড় হয়।
পরে বৃষ্টির মধ্যেই কয়েক শতাধিক শিক্ষার্থীরা গণ মিছিলে যোগ দেয়। মিছিলটি উল্লাপাড়া পৌর শহরের বিজ্ঞান কলেজ মোড় থেকে শুরু করে পুরাতন বাসস্ট্যান্ড,থানা মোড় থেকে শ্রীকোলা ঢাকা নগরবাড়ি মহাসড়কে অবস্থান নেয়।
এসময় সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দেয় আমার ভাই মরল কেন প্রশাসনের কাছে জবাব চাই,তোমার কোটা তুমি নাও আমার ভাই কে ফেরত দাও। পরবর্তী কোটা বিরোধী আন্দোলনের উল্লাপাড়ার সমন্বয়ক মাসুম আনাম বলেন আমাদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আজকের শান্তিপূর্ণ গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তী ৯ দফা দাবি না মানলে কঠোর ঘোষণা দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
-রায়হান আলী-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান