
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি ও হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে বৃষ্টিকে উপেক্ষা করে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ২টায় শহরের বড় মসজিদের সামনে শিক্ষার্থীরা সমবেত হয়।
এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জেলা সমন্বয়কদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ডিবি রোড হয়ে ১নং ট্রাফিক মোড়ে এসে সড়কে বসে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে মিছিলটি ১নং ট্রাফিক মোড় থেকে শনিমন্দির রোড হয়ে পুনরায় ডিবি রোড দিয়ে পুরাতন জেলাখানা সড়ক সংলগ্ন গোল চত্বরে পাশে বসে এক সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দেয়। ফলে রাস্তার দু’পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে ফেলে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের চারপাশে ঘিরে রাখে।
সমাবেশে বক্তব্য দেন জেলা সমন্বয়ক ফাহিম ইসলাম, মৈত্রী হাসান জয়ীতা, মেহেদী হাসান, হৃদয়, ইসরাত জাহান প্রমুখ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শহরের বড় মসজিদ এলাকা থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। পরে মিছিলটি ডিবি রোড হয়ে পুরাতন জেলাখানা গোল চত্বরে গিয়ে এক সমাবেশ করে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান