
গত মঙ্গলবার (৩০ জুলাই) পঞ্চগড়ের তেঁতুলিয়ার বামনপাড়া এলাকায় সন্দেহভাজন ভাবে চলাফেরা করায় সানজিদা রুনা (২৩) নামের এক তরুণীকে স্থানীয়রা আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। তাকে প্রথমে ভারতীয় মনে করা হলেও পরে জানা যায় তিনি বাংলাদেশের নাগরিক। তার বাবা আলমগীর হোসেন হাওলাদার জানান, তিনি ঢাকার দক্ষিণখান গাওয়াইর এলাকার বাসিন্দা এবং তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।
বৃহস্পতিবার ১ (অগাস্ট) সকালে মেয়েকে ছাড়িয়ে নিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ পঞ্চগড় আদালতে ছুটে আসেন আলমগীর হোসেন। দিনভর আদালতে ছুটোছুটি করে প্রমাণ উপস্থাপন করেন। মামলার বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান মেয়েকে ১০ হাজার টাকার বন্ডে আইনজীবী ও তার বাবার জিম্মায় জামিন দেন। পরবর্তী হাজিরার তারিখ ১০ সেপ্টেম্বর ধার্য করা হয়। সন্ধ্যায় মেয়েকে নিয়ে ঢাকায় ফিরে যান আলমগীর হোসেন।
আলমগীর হোসেন হাওলাদার জানান, তার মেয়ে ২০১৬ সালে লালমনিরহাটের এক তরুণকে বিয়ে করে। বিয়ের ৫ বছর পরে ২০২১ সালে তাদের দাম্পত্য জীবনে মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়েটির নাম রাখা হয় সিনথিয়া স্মৃতি। সন্তান জন্মের পরপর দেখা দেয় মানসিক সমস্যা। চিকিৎসার জন্য ভর্তি করা হয় মানসিক হাসপাতালেও। চিকিৎসা চালালেও বারবার পালিয়ে যাওয়ার কারণে সম্ভব হয়নি পূর্ণ চিকিৎসা করা।
সানজিদা রুমা হিন্দি সিনেমা ও সিরিয়াল দেখায় হিন্দি ভাষা শিখেছেন এবং ভারতীয় বন্ধুদের সঙ্গে কথা বলতেন বলে জানান।
সানজিদা রুনা গত ২৯ জুলাই রাতে বাড়ি থেকে পালিয়ে যান। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে তার সন্ধান পাওয়া যায়। তার বাবা সব প্রমাণ নিয়ে বৃহস্পতিবার পঞ্চগড় আদালতে যান এবং জামিন পাওয়ার পর মেয়েকে নিয়ে ঢাকায় ফেরেন।
পঞ্চগড়ের আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন জানান, তরুণীকে নিয়ে ঢাকায় চলে গেছেন তার বাবা আলমগীর হোসেন হাওলাদার। তার দাবি মানসিক ভারসাম্য হারিয়ে রোগে ভুগছেন তার মেয়ে। গত বুধবার আদালতে হাজির করা হলে বারবার হিন্দিতে কথা বলে ভারতীয় বোলে পরিচয় দেন। বৃহস্পতিবার আদালতে বাংলাদেশী হিসেবে তার বাবা তথ্য-প্রমাণ উপস্থাপন করলে আদালত তাকে তার বাবার জিম্মায় জামিন দেন।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ