
বগুড়ার শাজাহানপুরে দীর্ঘদিন পরকীয়া প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলার জেরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিলে ঐ নারীকে বেধরক মারপিট ও নির্যাতনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১ই আগস্ট) উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের বোহাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সেখানকার সাফিকুলের স্ত্রী সাথীর (৩০) সাথে পাশের বাড়ীর আবদুর রশিদের ছেলে রিয়াদের (২০) পরকীয়া প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গোপনে দীর্ঘদিন এমন পরিস্থিতি চললেও বিষয়টি বর্তমানে প্রকাশ পায়। এজন্য গত বুধবার রাতে গ্রাম্য শালিস বসে ঐ নারীকে স্বামীর থেকে ডিভোর্স এবং পরকীয়া প্রেমিকের সাথে বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়।
এমতাবস্থায় প্রেমিক রিয়াদ কৌশলে শালিস থেকে পালিয়ে চম্পট দেয়। আর এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে ঐ নারী তার প্রেমিক রিয়াদের বাড়ীতে গিয়ে বিয়ের দাবীতে অবস্থান নেয়। এসময় রিয়াদের পরিবারের লোকজন ও স্বজনরা ঐ নারীকে মারপিট ও লাঞ্চিত করে।
শাজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) শাজাহান আলী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
এদিকে বিষয়টি আদালতে না গড়িয়ে এখানেই নিষ্পত্তির জন্য খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদে রিয়াদের পরিবারের লোকজনকে দেখাগেছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান