হোম » সারাদেশ » জয়পুরহাটে আন্তঃ থানা কাবাডি টূর্ণামেন্ট এর উদ্বোধন

জয়পুরহাটে আন্তঃ থানা কাবাডি টূর্ণামেন্ট এর উদ্বোধন

জয়পুরহাটে পুলিশ সুপার আন্তঃ থানা (পুরুষ ও নারী) কাবাডি খেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জয়পুরহাট পুলিশ লাইনস মাঠে এ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বিপিএম।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম  জানান, যুব সমাজ কে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ থেকে দুরে রাখা ও মুক্তিযুদ্ধের আদর্শে ভবিষ্যত সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে এই খেলার আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  কে এম এ মামুন খান চিশতি,  অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম,  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ লেবু প্রমুখ।
টুর্নামেন্টে পাঁচ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ৭৫ জন পুরুষ ও ৭৫ জন নারী খেলোয়াড় অংশ নেন।
-জয়পুরহাট প্রতিনিধি-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!