
জয়পুরহাটে পুলিশ সুপার আন্তঃ থানা (পুরুষ ও নারী) কাবাডি খেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জয়পুরহাট পুলিশ লাইনস মাঠে এ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বিপিএম।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, যুব সমাজ কে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ থেকে দুরে রাখা ও মুক্তিযুদ্ধের আদর্শে ভবিষ্যত সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে এই খেলার আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ লেবু প্রমুখ।
টুর্নামেন্টে পাঁচ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ৭৫ জন পুরুষ ও ৭৫ জন নারী খেলোয়াড় অংশ নেন।
-জয়পুরহাট প্রতিনিধি-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২