
লালমনিরহাটে কোটা সংস্কারের আন্দোলনে রোষানল পড়ে হামলা, মামলা ও লঞ্চিত হয়েছে ৬ জন সাংবাদিক। ৬ জনের মধ্যে ৩ জনের নামে মামলা, ২ জন সাংবাদিককে মারধর ও ১ জন সাংবাদিক লাঞ্চিত করা হয়েছে। এ ঘটনায় মামলার আসামী হয়ে পালাতক রয়েছেন ৩ জন সাংবাদিক।
জানা গেছে, জেলার হাতীবান্ধায় গত ১৮ জুলাই কোটা সংস্কারকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের পর আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করেন এবং আরটিভির সাংবাদিক শাহ আলমকে লাঞ্চিত করে ছাত্রলীগ। এর আগে ১৭ জুলাই ওই উপজেলার বড়খাতায় সাংবাদিক মাজাহারুল রিফাত নামে এক সাংবাদিককে মারধর করেন ছাত্রলীগ।
এদিকে ১৮ জুলাই কোটা সংস্কারকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় হাতীবান্ধায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দৈনিক মানবকন্ঠ ও বাংলাদেশ জানার্লের সাংবাদিক আসাদুজ্জামান সাজু ও কলকাতা টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আসামী করা হয়।
এছাড়া লালমনিরহাট সদরের একই ঘটনার একটি মামলায় সাব্বির আহমেদ লাভলু নামে এক সাংবাদিকেও আসামী করা হয়েছে।
ডেইলি ষ্টার’র লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায় ও প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি দু:খজনক। আমরা সবাই বসে আলোচনা করে প্রতিবাদ কর্মসুচী দিবো।
লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের উপর হামলা ও মামলার আসামী করার বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছেন।
-লালমনিরহাট প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক