হোম » সারাদেশ » বাঘায় একটি বিদেশি পিস্তলসহ ২ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

বাঘায় একটি বিদেশি পিস্তলসহ ২ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

রাজশাহীর বাঘা থানাধীন রুস্তমপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী ১। মোঃ তরিকুল(২৫), পিতা-মৃত জামাল উদ্দিন, ২। মোঃ সেলিম রেজা (২৬), পিতা-মোঃ মকিম, উভয় সাং-হরিরামপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত বিদেশী পিস্তল-০১টি, ম্যাগজিন- ০২টি, গুলি- ০৫ রাউন্ড, মাটরসাইকেল-০১টি, মোবাইল – ০২টি, সীম- ০২টি উদ্ধার করে ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন ০২ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে মোটর সাইকেল যোগে আড়ানী বাজার হতে রুস্তমপুর হয়ে চারঘাটের দিকে যাচ্ছে। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ।
এরই প্রেক্ষিতে অদ্য তারিখ র‍্যাব-৫, রাজশাহী, সিপিএসসি ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রুস্তমপুর গরুরহাটস্থ পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। উপস্থিত সাক্ষীদেরসম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে উক্ত বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে এবং তাদের হেফাজতে থাকা মোটরসাইকেল জব্দ করে ৷
ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত অস্ত্র কারবারী। তাদের বসতবাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ বিদেশী পিস্তল ও গুলি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও অস্ত্র কারবারীদের নিকট বিক্রয় করে আসছে।
ধৃত আসামীদ্বয় জানায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অস্ত্র কারবারীর সাথে যুক্ত। ইতিপূর্বে আরোকয়েকবার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অস্ত্র ও গুলি সংগ্রহ করেছে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!