
সারাদেশে কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চে সাধারণ শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কর্মসূচী পালনের জন্য একত্রিত হয়। পুলিশের বাধায় মুখে সেখানে বিক্ষোভ করতে পারেনি সাধারণ শিক্ষার্থীরা।
পরে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ড থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের দিকে এগিয়ে আসলে পুলিশের বাধার কারণে এগোতে পারেনি।
পরবর্তী সাধারণ শিক্ষার্থীদের মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উল্লাপাড়া আবু তাহের ছাত্রাবাসে সংক্ষিপ্ত সমাবেশে তাদের কর্মসূচী শেষ হয়। এসময় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের শিক্ষার্থী মাসুম আনাম,হৃদয় হোসেন, রবিন এর সাথে কথা বললে তিনি সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মী হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি করেন। এবং তিনি বলেন কোটা নয় মেধার ভিত্তিতে যেন চাকরি পায়।
-রায়হান আলী-

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা