
কোটা সংস্কারের দাবীতে সারাদেশের বিশ্ববিদ্যালয়ের ন্যায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ই জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে কলেজ ক্যম্পাসে র্যালি শুরু হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেটের মূল ফটকে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের শেষের দিকে ছাত্রলীগ বাহিনীরা শিক্ষার্থীদের উদ্দেশ্য ককটেল বিস্ফোরণ করে। এতে ঘটনা স্থানে আন্দোলনকারীর দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন কলেজ শিক্ষার্থীরা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক