
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবর্ষিকী উপলক্ষে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে নওগাঁ জেলার জাতীয় পার্টির কার্যালয়ে এই শোকসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলার আহবায়ক এ্যাড. মো: তোফাজ্জল হোসেন। শোক সভায় বক্তৃতা রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম বকুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনছার আলী, সহ-সাধারন সম্পাদক মোস্তফা কামাল, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি সাইদুল ইসলাম দুলু, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক জাহিদুল হক মিন্টু, পৌর সভাপতি আনোয়ার হোসেন, যুব নেতা মনির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠিত শোক স্মরন সভায় জেলা জাতীয় পার্টির শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
-জাহিদুল হক মিন্টু-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ