
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামে একটি অটোরিক্সা গ্যারেজে শনিবার গভীর রাতে দুদু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া ওই গ্যারেজ থেকে ৫টি অটোরিকশা চুরি করা হয়েছে। নিহত দুদু মিয়া পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।
জানা গেছে, পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামে জিন্নু মিয়ার অটোরিক্সা গ্যারেজ থেকে গত কয়েক দিন আগে অটোচুরির ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে এলাকার চিহ্নিত একটি চোর চক্র ওই গ্যারেজে পুর্ব পরিকল্পিত ভাবে চুরি করার জন্য যায়। এসময় তারা নাইট গার্ড দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা শেষে ৫টি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। নিহত দুদু মিয়া ওই গ্যারেজে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
এব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আমিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২