
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আইটি সেক্টরে ৫ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় নিশ্চিত করতে আগামী ৫ বছরে আইটি সেক্টরে নতুন করে আরো ১০ লক্ষ তরুন-তরুণীর কর্মসংস্থানের ব্যাবস্থা করা হবে।
আজ শনিবার (১৩ জুলাই) পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় ৬০ কোটি টাকা ব্যায়ে নির্মিত “শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি জানান, পঞ্চগড়বাসীর জন্য শেখ হাসিনার উপহার আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার হবে পঞ্চগড়ের তরুন তরুনীদের স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা। মন্ত্রী আরো জানান, আমি অত্যন্ত আনন্দের সহিত বলছি এই পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সহ সারা বাংলাদেশে উপজেলা এবং জেলা পর্যায়ে ৫৫৫ টি জয় স্মার্ট সার্ভিস টেলি সেন্টারের নির্মাণ কাজও শুরু করেছে, উপজেলা পরিষদে চারতলা ভবনে পঞ্চম তলায় পাঁচ হাজার স্কয়ার ফিট বিশিষ্ট প্রায় দুই কোটি টাকা ব্যয় নির্মাণে সেখানেও একটি করে জয় স্মার্ট সেল সেন্টার স্থাপন করা হচ্ছে। সেখানেও সরকারি সেবা সহ ওয়ান স্টপ সার্ভিস, ই-কমার্স, এবং ডিজিটাল ইকোনমিক ধাপ হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, খুবশিঘ্রই গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশের জেলায় জেলায় স্বল্পমূল্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠানকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সেবা প্রদান করা হবে।
পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যাবস্থাপনা পরিচালক জিএসএম জাফরউল্লা, প্রকল্প পরিচালক প্রকৈশলী আতিকুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা করেন, আগামী দুই বছরের মধ্যে নির্মাণ কাজ শেষে এই ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার হতে ফ্রিল্যান্সিং ট্রেনিং নিয়ে আমাদের তরুণ-তরুণীদের কে দক্ষ জনসম্পদে পরিণত হবে। প্রতি বছর একহাজার তরুণ-তরুণী প্রশিক্ষন নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যাবস্থা করতে পারবে এবং এখানে বসেই বিশ্বের বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ডলার আয় করতে পারবে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি