
গাইবান্ধার ঘাঘট নদীর নিউ ব্রিজ এলাকায় আটকে থাকা পানা অপসারণের কাজ শুরু হয়েছে। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিউ ব্রিজ এলাকা ও তার আশপাশের শত শত মানুষ।
বেশ কিছুদিন ধরে ঘাঘট নদীর নিউ ব্রিজের পশ্চিম পার্শ্বে পানা আটকে যাওয়ায় সেখানে নদীর পানিতে ভেসে আসা মরা গরু, ছাগল, কুকুর সহ মৃত পশু পাখির উদ্ভট দুর্গন্ধে সীমাহীন যন্ত্রনা ও দুর্ভোগ পোহাতো পার্শ্ববর্তী এলাকাবাসীগণ।
এ বিষয়ে ঐ এলাকার সচেতন যুব সমাজ গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু’র দ্বারস্থ হন। তিনি বিষয়টি আমলে নিয়ে উক্ত পানা পরিস্কারের সিদ্ধান্ত নেন এবং ১১ জুলাই (বৃহস্পতিবার) শ্রমিক দিয়ে সকাল থেকে ঐ পানা পরিস্কার কাজ শুরু করেন।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান