
চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে পিকআপভর্তি চার টন (৪ হাজার কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় মোঃ রিয়াদ হোসেন (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকায় এ ঘটনা ঘটে। মো. রিয়াদ হোসেন চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াখলা গ্রামের আরিফুর রহমানের ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ত্রিপল মোড়ানো একটি নীল রঙের পিকআপ আটক করা হয়।
পরে ওই গাড়ি থেকে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। এ সময় গাড়িসহ চালক মো. রিয়াদ হোসেনকে রক্তাক্ত অবস্থায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চিনিগুলো কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে আনা হয়েছে।
পরে কুমিল্লার মনোহরগঞ্জ পুলিশের তাড়া খেয়ে গাড়ি নিয়ে তিনি নোয়াখালীর দিকে চলে আসেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। পরে বিকেলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
-মোঃ মনির হোসেন সোহেল-

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ