
কুষ্টিয়ার ভেড়ামারা ধরমপুর ইউপির সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুর গ্রামের ১শত জন সেবাগ্রহীতা মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ই জুলাই) সকালে আইন, ব্যবসা, নারী নির্যাতন ,বাল্যবিবাহ,জন্ম ও মৃত্যু নিবন্ধন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে আলোকপাত করা হয়।
উঠান বৈঠকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ বলাকা পারভীন স্বপ্নার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, ভেড়ামারা তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ তানিয়া খন্দকার সহ সম্মানিত সুধিজন। বৈঠক শেষে ১শত জন সেবাগ্রহীতাকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা