
মধুপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি টাঙ্গাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন।
গত সোমবার (৮ জুলাই ) বিকেল ৪ টায় টাঙ্গাইল প্রেসক্লাব কার্যালয়ে মধুপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি গোলাম ছামদানী ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নবনির্বাচিত কমিটিকে ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত মধুপুর প্রেসক্লাব কমিটি সাংবাদিকতায় গতিশীল ভূমিকা রাখার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে সক্রিয় রাখবে এবং অপসাংবাদিকতা রোধে সক্রিয় ভূমিকা পালন করবে।
শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লবের সাহিত্য সম্পাদক হিমু, সদস্য ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদ খান মেনন, মধুপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি আনছার আলী (দৈনিক সমকাল), সহ-সভাপতি আমিনুল হক (দৈনিক কালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক আলকামা শিকদার (দৈনিক বাংলাদেশ বুলেটিন), কোষাধ্যক্ষ অধ্যাপক মেজবাহ উদ্দীন আহমেদ (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক আকবর হোসেন (দৈনিক প্রতিদিনের সংবাদ), কার্যকরী সদস্য আনোয়ার সাদাৎ ইমরান (দৈনিক আজকের পত্রিকা), মোঃ লিটন সরকার (দৈনিক সকালের সময়) প্রমুখ।
-মো: আমিনুল ইসলাম-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান