হোম » সারাদেশ » চকরিয়াতে মশিউর বাহিনীর নেতৃত্বে বিধবা নারীর জমি দখলের চেষ্টা 

চকরিয়াতে মশিউর বাহিনীর নেতৃত্বে বিধবা নারীর জমি দখলের চেষ্টা 

মশিউর বাহিনীর দখল-বেখল ও নির্যাতনে অতিষ্ঠ চকরিয়া উপজেলার কৈয়ারবিল খোজাখালী এলাকার বাসিন্দারা। অসহায় পরিবারের ভূমিদখল ও নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

এমনই একটি মর্মান্তিক ঘটনা সংঘটিত করেছে অসহায় ও বিধবা নারী মোহছানা বেগমের সাথে। বিধবা নারী মোহছানা বেগম বলেন, আমি স্বামীহারা একজন অসহায় বিধবা নারী, দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া জমি বর্গা দিয়ে কোনোরকম সংসার চালাই। কিন্তু হঠাৎ সোমবার ( ৮জুন) সকালে মশিউর বাহিনীর প্রধান মশিউরের নেতৃত্বে ৬/৭জনের একটি দল আমার বর্গাচাষীর রোপন করা ধান গুড়িয়ে দিয়ে উল্টো আমার আত্মীয়দের বিরুদ্ধে সোসাইল  অপপ্রচার চালাচ্ছে। আমি মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যানের কাছে সহযোগিতা ও সুস্থ বিচার কামনা করছি।

ভুক্তভোগী মহিলার ভাতিজা শাহেদ ও শাহজান বলেন, আমরা ঘটনার দিন কেউ ঘটনাস্থলে ছিলাম না,কিন্তু মশিউর বাহিনী নিজেরা আমাদের ধানক্ষেত নষ্ট করে উল্টো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মক্কি ইকবাল বলেন, ঘটনা বিষয়ে শুনেছি, উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে বসার অনুরোধ জানিয়েছি।

-এইচ এম রুহুল কাদের-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!