
টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নয়া কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়।
দি মুসলিম টাইম্স ও দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি অধ্যাপক গোলাম ছামদানীকে সভাপতি ও দৈনিক মানবজমিনের মধুপুর প্রতিনিধি অধ্যাপক আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক হিসাবে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।
মধুপুর প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হিসাবে সহ-সভাপতি আনছার আলী (দৈনিক সমকাল), সহ-সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক কালের কণ্ঠ),
এছাড়াও কার্যকরী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক আলকামা শিকদার,(বাংলাদেশ বুলেটিন) কোষাধ্যক্ষ অধ্যাপক মেজবাহ উদ্দীন আহমেদ (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক আকবর হোসেন (দৈনিক প্রতিদিনের সংবাদ), কার্যকরী সদস্য এম এ রউফ (আমার দেশ), নাজমুছ সাদাৎ নোমান (ভোরের ডাক), আনোয়ার সাদাৎ ইমরান (দৈনিক আজকের পত্রিকা), লিটন সরকার (দৈনিক সকালের সময়) মনোনীত হয়েছেন।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত