
কুড়িগ্রামের রৌমারীতে হাসপাতালে নেওয়ার পথে ভাঙ্গা বাশের সাকঁার ওপর সÍান প্রসব করলেন এক নারী। শনিবার দুপুরের দিকে কুড়িগ্রামরে রৌমারী উপজেলার বোয়ালমারী বেড়িবাঁধের খাটিয়ামারী-রৌমারী মহাসড়কের সবুজপাড়া-সুতিরপার মাঝামাঝি খালে এঘটনাটি ঘটে।
পরিবার ও স্ানীয় সূত্র জানা গেছে, সুতিরপাড় গ্রামের আহম্মদ আলীর মেয়ে বিলকিস বেগমের প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে ভ্যানযোগে রৌমারী উপজেলা স্বাস্য কমপ্লক্সে নেওয়ার উদ্দেশ্য রওনা দেন। সুতিরপার বাশের সাকঁাটি ভাঙা ও ঝুকিপূর্ণ হওয়ায় ভ্যান থেকে ওই প্রসূতি নারীকে নেমে স্বজনরা তাকে কাধে করে পায় হেটে সাঁকাটি পার হওয়ার চেষ্টা করেন। ঠিক সাকোর মাঝখানে বড় একটি ভাঙ্গা থাকায় পার হতে পারেনি।
সেখানে দীর্ঘ আধাঘটা অপেক্ষার পর ওই নারীর প্রচন্ড প্রসব বেদনা উঠলে বাশের সাকোর ওপরেই শুয়ে পড়েন এবং ফুটফুটে একটি কন্যা সÍানের জন্ম দেন। বিলকিস উপজেলার যাদুরচর ইউনিয়েনর যাদুরচর গ্রামের সাইজুদ্দিনের স্ত্রী বলে জানা যায়।
প্রসূতি নারীর ভাবি আমিনা বেগম বলেন, বাড়িতে প্রসব ব্যাথা উঠলে তাঁকে ভ্যান যোগে রৌমারী হাসপাতালে নেওয়ার সময় সুতিরপার বাঁশের সাঁকোটি ভাঙ্গা থাকায় ভ্যান থেকে বিলকিসক নামানো হয়। বাঁশের সাঁকোটি ভাঙ্গা থাকায় পার হতে না পারায় সেখানই কন্যা সন্তান জন্ম দেয়।
উল্লখ্য, ২০১৪ সাল বন্যায় পাকা রাস্তাটি ভেঙ্গে যায়। পরে চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়। স্থানীয়রা একাধিকবার জনপ্রতিনিধিদের স্ায়ী ব্রীজ নির্মাণের জন্য দাবি করলেও আজও কোন স্থায়ী ব্যবস্থা নেননি ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান