
“শেখ হাসিনার হাতটি ধরে, পথের শিশু যাবে ঘরে” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত বেসরকারি এতিমখানাসমূহে এতিম নিবাসীদের মাঝে ক্যাপিটেশন গ্র্যান্ট এর চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সমাজসেবার আয়োজনে চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম’র স্বাগত বক্তব্য এর মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জাপা নেতা আবু তাহের,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।
এসময় কর্মকর্তা আব্দুর রহিম বলেন, শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় নিবন্ধিত ১৯ টি বেসরকারি এতিমখানার প্রধান গণের হাতে ১ কোটি ৩ লক্ষ ৯২ হাজার টাকার চেক এবং সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে বিভিন্ন রোগে আক্রান্ত ৩৬ জন রোগীর মাঝে ৪৬ হাজার টাকা তুলে দেওয়া হয়।
–মোঃ সবুজ ইসলাম-

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ