
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পল্লী বিদ্যুতের ভেলকিবাজির প্রতিবাদে এবং অসহনীয় লোডশেডিং এর হাত থেকে মুক্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পৌর শহরের পূর্ব চৌরাস্তায় উপজেলাবাসীর এই মানববন্ধনের আয়োজন করে ।
ঘন্টাব্যাপী মানবন্ধন চলাকালে বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায় উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল,সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অন লাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য দেন।
অবিলম্বে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে আনা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান