
বগুড়ায় ১ হাজার ৪ শত পিস ইয়াবা ও ১৪০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত রবিবার (৩০ই জুন) সন্ধ্যায় শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী হলেন, বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার রাজ্জাক আলী স্ত্রী মোছাঃ চাম্পা বেগম (৪৪)।
তারা চামড়াগুদাম এলাকায় প্রভাবশালী হাই পাওয়ার ও হাইভোল্টেজের এর বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় এক প্রভাবশালী ও হাই ভোল্টেছে এর বাড়ির দোতালা বিল্ডিং এর নিচতলায় চাম্পা বেগমের তিনটি কক্ষে অভিযান চালিয়ে ১ হাজার ৪ শত পিস ইয়াবা ও ১৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক ব্যবসায়ি চাম্পাকে গ্রেপ্তার করে।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ