
চাটখিলে পানিতে ডুবে মো: হাবিবুর রহমান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হাবিবুর রহমান পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গোবিন্দ গ্রামের সালামত উল্লাহ মিস্ত্রি বাড়ির হাফেজ মো: পারভেজ হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৭ জুন) ৩টার দিকে উপজেলার পূর্ব গোবিন্দ গ্রামে এই ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা, বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
-আলমগীর হোসেন হিরু-

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন