
শেরপুরে মদ্যপ অবস্থায় রেজিস্ট্রেশন, সাইলেন্সারবিহীন মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে চালানোকালে ৩ জন বখাটেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ২৫ জুন মঙ্গলবার রাতে ১০টার দিকে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের কাজীবাড়ী পুকুরপাড় এলাকার শামীম চৌধুরীর ছেলে আনজুম চৌধুরী আবিদ (১৭), পাকুরিয়া ফকিরপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে তানজিরুল ইসলাম সাদী (১৭) ও ঝিনাইগাতী উপজেলার জগৎপুর এলাকার হারু চন্দ্র দের ছেলে উদয় দে (১৬)।
বুধবার জেলা পুলিশের ফেসবুক পেইজের এক বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শেরপুর সদর থানার বিভিন্ন এলকায় থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল এবং পুলিশ পিকআপ গাড়িযোগে বখাটে উৎপাত প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রনসহ চুরি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন এলকায় মহড়া পরিচালনাকালে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজারে পাঁকা রাস্তার উপর হতে সাইলেন্সার বিহীন দুইটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে মোটর সাইকেল চালানোর সময় ওই তিন কিশোরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২