হোম » সারাদেশ » কক্সবাজারে র্যাব এর অভিযানে অস্ত্র সহ ২ জনকে  আটক  করছে

কক্সবাজারে র্যাব এর অভিযানে অস্ত্র সহ ২ জনকে  আটক  করছে

কক্সবাজারে হোটেল ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র কারবারের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে কক্সবাজারের পিএমখালী ও কলাতলীর মেরিন ইকো রিসোর্টে এ অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও একটি মডিফাইড থ্রি নট থ্রি রাইফেল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়।
বুধবার (২৬ জুন)  দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার জামিলুল হক জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী গ্রামে অভিযান চালিয়ে হুমায়ুন কবির (২৪) নামে এক যুবককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও গুলি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাবের একটি দল কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত মেরিন ইকো রিসোর্ট নামে একটি হোটেলে অভিযান চালায়। এসময় হোটেলের মালিক কক্সবাজার শহরের বাসিন্দা কাজী জাফর সাদেক রাজু (৪০) কে গ্রেফতার করা হয় । হোটেলে রাজু’র ব্যক্তিগত রুম থেকে উদ্ধার করা হয় একটি মডিফাইড থ্রি নট থ্রি রাইফেল।
প্রেস ব্রিফিংয়ে জামিলুল হক আরও জানান, গ্রেফতারকৃত দুজন দেশি-বিদেশি অস্ত্র কারবারে জড়িত। তারা এসব অস্ত্র কারবারে জড়িত  এবং চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ি কেন্দ্রীক একটি সিন্ডিকেটের সদস্য।
খাগড়াছড়ি সীমান্ত থেকে দেশি-বিদেশি অস্ত্র এনে তারা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করে থাকে। গ্রেফতার ২ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে অস্ত্র দুটি তারা রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করার জন্য এনেছিলো। ইতিপূর্বে  রাজু র‌্যাব পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর হাতে ইয়াবা ও অস্ত্রসহ একাধিকবার গ্রেফতার হয়েছিলো। প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, অস্ত্র কারবারে জড়িত এই সিন্ডিকেটের বাকী সদস্যদের ধরতে র‌্যাব অভিযান অব্যাহত রেখেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!