
বাগেরহাটের শরণখোলার রাজৈর মৎস্য আড়ৎদার ও ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের দ্বিবার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. সরোয়ার হোসেন হাওলাদার সভাপতি ও মজিবর রহমান তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রাজৈর মৎস্য আড়ৎদার ও ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে বিদায়ী কমিটির আহবায়ক ইব্রাহীম মোল্লার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল আড়ৎদার ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনার ভিত্তিতে সভপাতি ও সাধারণ সম্পাদকসহ ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার ও সমিতির উপদেষ্টা অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা।
নব নির্বাচিত কিমিটি মৎস্য সম্পদ উন্নয়ন, আড়ৎদার, ব্যবসায়ী, সাধারণ জেলে ও শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার করেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা