
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৬৭ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্রকৌশলী মর্তুজা এলাহী পৌরসভার প্রস্তাবিত বাজেটের বিস্তারিত উপস্থাপন করেন। তিনি জানান, পলাশবাড়ী পৌরসভাকে খ শ্রেনীতে উন্নীতকরণ, পৌর ভবন নির্মাণ, বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ, পৌরসভার ৩০ কিলোমিটার রাস্তা পাকা করণ, ১০ কিলোমিটার রাস্তা সংস্কার, ১৫ কিলোমিটার ড্রেননির্মাণ, রাস্তায় ৫০০ সোলার বাতি স্থাপন পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ, পৌর এলাকায় ডাস্টবিন নির্মাণ, পৌরসভায় সামাজিক বনায়নের আওতায় বৃক্ষরোপন এবং মডেল পৌরসভা প্রতিষ্ঠা করার পরিকল্পনা গৃহিত হয়।
বাজেট উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, পৌরসভার প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ, প্যানেল মেয়র শাহীনুর বেগম, পৌর কাউন্সিলর মাহমুদুল হাসান, মতিয়ার রহমান, লিটন মিয়া, রবিউল ইসলাম সুমন, আজাদুল ইসলাম মন্ডল, জান্নাত আরা শিরিন, সাজেদা বেগম। এছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার