
দাগনভূঞায় গলায় ফাঁস দেয়া অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দাগনভূঞা থানা পুলিশ। সোমবার (২৪ জুন) সকালে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) করমউল্যাপুর গ্রামের তিনাকাজী পাটোয়ারী বাড়ি সংলগ্ন খালের পাশে আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো অজ্ঞাত বৃদ্ধার লাশ পাওয়া গিয়েছে। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ওইদিন সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে লাশটির পরিচয় জানা যায়নি। লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফেনীর ওসি রতেপ চন্দ্র দাশের নেতৃত্বে পিবিআই টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
-দাগনভূঞা প্রতিনিধি-

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ