হোম » সারাদেশ » বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন পূর্ব অঞ্চলে ফাইনাল ১১ জুন (মঙ্গলবার) বিকেলে নাহারখিল রহমত উল্যাহ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনালে বাদুলী মোল্লাপত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (নারী) মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হন। এবং পূর্ব দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বাদুলী মোল্লাপত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে পূর্ব দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে চ্যাম্পিয়ন হন।

অনুষ্ঠানে খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য  জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমত উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির হোসেন, ইউপি সদস্য মোঃ মানিক ও যুবলীগ নেতা মোঃ সুজন। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন।

-মোঃ মনির হোসেন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!