হোম » সারাদেশ » নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১১ ভূমিহীন পরিবার

নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১১ ভূমিহীন পরিবার

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (দ্বিতীয় ধাপ) জমি ও গৃহ-হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 
আজ মঙ্গলবার (১১ জুন) সকালে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সারাদেশে একযোগে এ কার্যক্রমের  উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরে আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান,সহকারী কমিশনার (ভুমি) রেজাউল ইসলাম,থানার ওসি তাওহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও  সুশীল সমাজের প্রতিনিধিরা।
শেষে উপজেলার ১১ জন ভূমিহীন পরিবারদের মাঝে  জমির দলিল সহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!