
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (দ্বিতীয় ধাপ) জমি ও গৃহ-হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জুন) সকালে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সারাদেশে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরে আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান,সহকারী কমিশনার (ভুমি) রেজাউল ইসলাম,থানার ওসি তাওহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
শেষে উপজেলার ১১ জন ভূমিহীন পরিবারদের মাঝে জমির দলিল সহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা