
বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সভা মঙ্গলবার সকালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ব্র্যাকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাস বন্ধু ফোরামের উপজেলা সভাপতি সাংবাদিক কামরুল কাননের সভাপতিত্বে নারী নেত্রী শামীমা আক্তার মেরির সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, শিক্ষক সাংবাদিক মামুন হোসেন, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম জগলু, সাংবাদিক মনির হোসেন সোহেল, ছোবহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কবির হোসেন।
সভা শেষে বন্ধু ফোরামের সহ-সভাপতি গোলাম সারোয়ারের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইউনুস হালিমা দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস সালাম।
-চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি-

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা