
বগুড়ার ২১ মামলার আসামি ব্রাজিল (৩৩) হত্যার ঘটনায় কাহালু থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে নিহতের মা আঞ্জুয়ারা বিবি বাদি হয়ে এক ইউ’পি সদস্য সহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
এ মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলার মুরইল ইউনিয়নের এক সদস্যসহ ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয় আসামীদের সাথে পুকুরে মাছ চাষ ও রাজনৈতিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ব্রাজিলের।
উল্লেখিত বিষয় গুলোকে কেন্দ্র করেই গত শনিবার রাত সোয়া দশটার দিকে ব্রাজিলকে তার নিজ গ্রাম পোড়াপাড়ায় দেশিয় ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মামলায় আরও বলা হয়েছে গত শনিবার রাতে ব্রাজিল বগুড়া থেকে মোটরসাইকেলে যোগে নিজ বাড়ি পোড়াপাড়ায় ফেরার সময় রাত আনুমনিক সোয়া ১০ টার দিকে ওই গ্রামের তালুকদারপাড়া এলাকায় রাস্তার মোড়ে পৌঁছা মাত্রই পাশে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা দেশিয় ধারালো অন্ত্র নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ে ধারালো অন্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
তবে ব্রাজিলের বাড়ি পোড়াপাড়া গ্রামে হলেও সে বেশীর ভাগ সময় বগুড়া শহরতলীর গোদারপাড়া এলাকায় থাকতো। কাহালু থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া
সান্তাহার পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন