
গত ১৫ই মে শহরে মালগ্রাম শান্তিনগর এলাকার আলী জিন্না (৫৪), থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে আলী হাসান (৩২) ও আসামী সবুজ তারা দুই বন্ধু। তার ছেলে জেলে থাকায় তার বন্ধু তার বউয়ের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হয়।
পরবর্তীতে তারা আপোষ মিমাংসা করে পুনরায় তারা একত্রে চলাফেরা করে। গত ১৪ মে ভিকটিমকে কৌশলে তার বাড়িতে নিয়ে যায় এবং ধারালো চাকু দ্বারা স্টে করে হত্যা করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় মামলা নং-৪৫, তারিখ ১৫/০৫/২৪ ধারা-৩০২/৩৬৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। ঘটনার পরপরই র্যাব-১২, সিপিএসসি, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সহিত সার্বক্ষনিক সমন্বয় করতঃ ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিএসসি, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রুজুকৃত মামলার আসামী শহর এলাকায় অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুন পুরান বগুড়া অবদা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে স্বামী- মৃত সিরাজ সওদাগর, মোছাঃ সিল্কী বেগম (৫২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় প্রেরণ করা হয়।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ