হোম » সারাদেশ » বগুড়ায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী  গ্রেফতার দুই 

বগুড়ায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী  গ্রেফতার দুই 

বগুড়াগামী একটি সিএনজিতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে।
গত শনিবার (০৮ই জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লালমনিরহাট থেকে  র‌্যাব-১২, সিপিএসসি একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার নামুজা পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোছাঃ মাহফুজা বেগম (৪৯), স্বামী- মোঃ হান্নান, মালতিনগর (দক্ষিণপাড়া),  রিনা বেগম (৫৮), স্বামী- মৃত রফিকুল ইসলাম, সাং- নামাজগড়  (তেতুলতলা), উভয়ের থানা বগুড়া সদর।
তাদের বিশেষ কায়দায় রক্ষিত ৯৯ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল, ২টি সীম ও ৪৫০ চার শত পঞ্চাশ টাকাসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী মাহফুজা বেগম এর নামে সদর থানায় ২টি মাদক মামলা ও জয়পুরহাট থানায় ২টি বিশেষ ক্ষমতা আইন মামলা এবং ধৃত আসামী রিনা বেগম এর নামে বগুড়া ও গাইবান্ধা জেলায় সর্বমোট ৬টি মাদক ও বিশেষ ক্ষমতা আইন মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানয় হস্তান্তর করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!